ছাত্রফ্রন্টের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পাঁচ দিনের কেন্দ্রীয় কাউন্সিল শেষে গতকাল মঙ্গলবার ২২ সদস্যের পঞ্চদশ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সাইফুজ্জামান সাকন সভাপতি ও মেহেদী হাসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। পাঁচ দিনের কাউন্সিলের শেষদিনে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি ফখরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জনার্দন দত্ত নান্টু, মেহেদী হাসান তমাল, সাইফুজ্জামান সাকন।