ছাত্রফ্রন্টের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ছাত্ররাজনীতি বন্ধের প্রস্তাবের প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী, ঢাকা নগর শাখার সভাপতি নাঈমা খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার প্রমুখ।