ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে লাঞ্ছিত করার অভিযোগে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ধীমান মল্লিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় ধীমান মল্লিক এবং সংগঠনের প্রাথমিক সদস্য ইয়াসির আরাফাত লাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।