ছাত্রবন্ধু মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রবন্ধু মিলনমেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচি (পেইস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে বেলা ১১টায় এক শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক সেফালী রানী সরকার, পেইসের কর্মসূচি সংগঠক আশুরা খাতুন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ১১০ জনকে ছাত্রবন্ধু সনদ দেওয়া হয়।