ছাত্রবিষয়ক উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে গতকাল পশুপালন অনুষদের পোলট্রিবিজ্ঞান বিভাগের অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরী নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তিনি একই অনুষদের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক মো. জসিমউদ্দিন খানের স্থলাভিষিক্ত হলেন। আগামী দুই বছরের জন্য তাঁকে এ অতিরিক্ত দায়িত্ব প্রদান করলেন উপাচার্য। এর আগে তিনি পশুপালন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।