প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রমৈত্রী নীলফামারী জেলা শাখার সপ্তম জেলা সম্মেলন গতকাল শনিবার শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি রণজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংসদ কমরেড ইয়াসিন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমরেড নুর মোহাম্মদ খান, কমরেড তপন কুমার রায়, শামীমা সুলতানা প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকার। বিকেলে দ্বিতীয় অধিবেশনে রণজিৎ কুমার রায়কে সভাপতি ও সফিকুল ইসলামকে সম্পাদক করে ৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।