প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে ছাত্ররাজনীতির নামে অশুভ প্রবণতা চলছে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের একসময়ের এই সভাপতি বলেন, ‘ইদানীং ছাত্ররাজনীতির সঙ্গে শিক্ষক রাজনীতি কম্প্রোমাইজ (আপস) করছে। দলবাজির স্বার্থে একপক্ষ অপরপক্ষকে ব্যবহার করছে। এতে ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যৎ। শিক্ষকেরা দল সমর্থন করবেন কিন্তু দলবাজি করবেন না।’গতকাল শুক্রবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) পুর ও পরিবেশ প্রকৌশল (সিইই) বিভাগ আয়োজিত সেনোভেশন-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটির উপাচার্য এম ইমতিয়াজ হোসেন ও সিইই বিভাগের চেয়ারম্যান এ কে এম সদরুল ইসলাম।