ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস দমনে সরকারকেই ব্যবস্থা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্ররাজনীতির নামে প্রতিটি সরকারের আমলে দেশে সন্ত্রাসবাদ হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরপরই তা কয়েক গুণ বেড়ে যায়, যা দেশের জনগণ পত্রিকার মাধ্যমে দেখতে পেরেছে। ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস দমনে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া দেশে জঙ্গিবাদ দমন ও যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রমও ত্বরান্বিত করতে হবে।রংপুরে গতকাল শনিবার সন্ধ্যায় আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে দর্শক-শ্রোতাদের নানামুখী প্রশ্ন ও প্যানেল আলোচকদের বক্তব্যে এমন কথাই উঠে এসেছে।প্যানেলে উপস্থিত থেকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের নেতা ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুন্সী, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সরিফা সানোয়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাশ্বত ভট্টাচার্য।সংলাপের শুরুতে জিন্নাত আলম নামের একজন দর্শক প্রশ্ন তোলেন, ‘আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি যে দলীয় ক্যাডারদের টেন্ডারবাজির কারণে দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়ছে। কোনো সরকার পদক্ষেপ নেয় না কেন?’ এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংসদ টিপু মুন্সী বলেন, ‘ছাত্ররাজনীতির কারণে রাজনীতি ম্লান হতে বসেছিল—এ কথা ঠিক। বর্তমানে সরকার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিছুটা সফলও হয়েছে বলে আমি মনে করি।’ টিপু মুন্সীর এমন জবাবে আসাদুল হাবিব বলেন, এই সরকার ক্ষমতায় আসার পরপরই সরকারি সংগঠনের ছাত্ররা বেপরোয়া হয়ে ওঠে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, এই সরকারের ছাত্ররাজনীতি কতটা নিয়ন্ত্রণের বাইরে, এর উদাহরণ রাজশাহীতে ছাত্রমৈত্রীর নেতা খুন হওয়ার বিষয়টি দেখলেই বোঝা যায়।