প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শনিবার ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের সহসভাপতি মারুফ গনি ও সহসম্পাদক ফরহাদকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গতকাল ২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। ভর্তি-ইচ্ছুক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে ছাত্রলীগ ও ছাত্রদল উভয়ই ক্যাম্পাসে মিছিল বের করলে দুপুর ১২টায় এ সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুই পক্ষ পৃথকভাবে মিছিল বের করলেও কামাল-রণজিৎ মার্কেটের কাছে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের লোকজনকে ধাওয়া করেন। এ সময় তাঁরা মারুফকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।