প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের নেতা রুম্মান হত্যা মামলায় ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৪ নেতা-কর্মীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী ওই নির্দেশ দেন।
খালাস পাওয়া আসামিরা হলেন গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, পৌর ছাত্রলীগের নেতা মামুন মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুল খান, ছাত্রলীগের কর্মী সবুজ সরদার, স্বপন ব্যাপারী, রবিউল খান, সুমন মোল্লা, জয় বাড়ৈ, রাজীব মিয়া, ইমরান মিয়া, বেলাল মিয়া, ওয়ারেস হাওলাদার, সুজন, শাওন চোকদার।