ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এক নৃত্যশিল্পীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ ছাত্রলীগের কর্মী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ধুনট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী গত সোমবার রাত নয়টায় অনুষ্ঠানে নৃত্য প্রর্দশন করছিল। নৃত্য পরিবেশন শেষে মঞ্চ থেকে নেমে আসার পথে ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান তার শ্লীলতাহানি করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে মেহেদীকে পুলিশে সোপর্দ করা হয়। ওই নৃত্যশিল্পীর মা সোমবার রাতে থানায় একটি মামলা করেন। মেহেদী হাসান জানায়, সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রাতে অনুষ্ঠান দেখার সময় দর্শকদের ধাক্কায় এ ঘটনা ঘটে, ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটেনি। থানার ওসি তোজামেঞ্চল হক বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।