ছাত্রলীগ কর্মী নাসিম হত্যার দুই বছর ন্যায়বিচার নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বে নিহত ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ ওরফে নাসিমের বাবা মুসলেমউদ্দীন তাঁর ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে মুসলেমউদ্দীন বলেন, এ ঘটনার পর ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আসামি করে রাজশাহীর মতিহার থানায় মামলা করা হয়। তদন্ত শেষে মামলার অভিযোগপত্রও দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। কিন্তু পরে বাদীকে ভয়ভীতি দেখিয়ে এফিডেভিটের মাধ্যমে চারজন আসামির নাম বাদ দেওয়া হয়। এ ছাড়া মামলার বিচার কার্যক্রমের কোনো অগ্রগতি হয়নি।সংবাদ সমেঞ্চলনে নাসিমের দুই বোন আসিফা জামান, আফরোজা জামান ও ভগ্নিপতি শাহজাহান আলী উপস্থিত ছিলেন। ২০১০ সালের ১৫ আগস্ট রাতে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে ছাত্রলীগকর্মী নাসিমকে ছাদ থেকে ফেলে দেয় প্রতিপক্ষের সমর্থকেরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করার পর ২৩ আগস্ট তিনি মারা যান। নাসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামে।