ছাত্রলীগ কর্মী নাসিম হত্যার বিচার চান তাঁর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সন্তান হারিয়ে কেঁদে ফিরছি। আর আমার নয়নের মণিকে হত্যা করে ওরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তাদেরও তো বাবা-মা আছে। তারা জানে না, সন্তান হারানোর কী জ্বালা।’ সন্তান হত্যার বিচার চেয়ে গত রোববার সংবাদ সম্মেলনে এভাবেই কথাগুলো বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নিহত কর্মী নাসরুল্লাহ নাসিমের বাবা মোসলেম উদ্দিন।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিন অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তার গাফিলতি আর প্রশাসনিক চাপে দীর্ঘদিন অতিবাহিত হলেও তাঁর ছেলের হত্যার বিচার হয়নি।মোসলেম উদ্দিন বলেন, নাসিম, আবু বক্কর, ফারুকসহ আরও অনেক ছাত্রের হত্যাকারীদের বিচার না হওয়ায় খুুনিরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে উ ৎ সাহী হচ্ছেন। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের ছাত্রহত্যা বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে নাসিম হত্যা মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের শিক্ষার্থী আজম আলী বলেন, ‘নিজ সংগঠনের কর্মীদের হাতে নাসিম নিহত হন। এটা আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে। আজ আসামিরা যখন প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়ান, তখন আমি ভাবি, আমরা কোন দেশে বাস করছি?’এদিকে নাসিম হত্যা মামলায় ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রাজশাহী মুখ্য মহানগর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন: ছাত্রলীগের কর্মী লু ৎ ফর রহমান, জাহিদ হোসেন, জহুরুল ইসলাম, মশিউর রহমান, রুহুল আমিন, তৌফিক, সাঈদ আক্তার, আরিফুল হক, খালিদ হাসান ও ইমতিয়াজ জামান।গত বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভোজের টোকেন ভাগাভাগিকে কেন্দ্র করে ছাত্রলীগের ত ৎ কালীন সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ও ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নাসরুল্লাহ নাসিমকে হলের দ্বিতীয় তলা থেকে ফেলে দেন। এর নয়দিন পর মারা যান নাসিম।এ ঘটনায় নাসিমের রুমমেট আজম আলী মতিহার থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।