ছাত্রলীগ কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগ নেতা গোলাম রহমান চৌধুরী রাজনকে কুপিয়ে আহত করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ কর্মী কামরান আহমদ সজল ও রুমান আহমদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মহানগর বিচারিক হাকিম আদালতের (প্রথম) বিচারক মামুনুর রহমান ছিদ্দিকি এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী গোলাম ছোবহান চৌধুরী দিপন বলেন, ৩০ জানুয়ারি রাতে রাজনের ওপর মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালায়। রাজনের দেওয়া তথ্য অনুযায়ী, মুখোশধারীদের চিহ্নিত করে নয়জনকে আসামি করে শাহ পরান থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট