ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাজমুল হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন নিজ দলের কর্মীরা।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে মিছিল করেছে। গত

শুক্রবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার শাহ আলম নামের ছাত্রলীগের এক কর্মী বাদী হয়ে আওয়ামী লীগের নেতা রেজাউল করিমসহ ১০ জনকে আসামি করে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কোন্দল চলে আসছিল। অভিযোগ রয়েছে, এ দুই পক্ষের নেতৃত্ব দেন বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা। ওই দুই নেতার পক্ষের সঙ্গে থেকে স্থানীয় ছাত্রলীগও জড়িয়ে পড়েছে কোন্দলে।