প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার পরীক্ষা দিতে গিয়ে এ হামলার শিকার হন তিনি।
আহত মাহমুদ হোসেন ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর পা ও শরীরের নানা স্থানে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরের নাসিরাবাদে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল ক্যাম্পাসে মাহমুদ হোসেনের ওপর হামলা করে প্রতিপক্ষরা।