ছাত্রলীগ কর্মীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে দলবল নিয়ে মারধর করেছেন সংগঠনের আরেক কর্মী। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আহত কর্মী রাশেদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাশেদুল বেলা ১১টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম সারওয়ারের নেতৃত্বে চার-পাঁচজন রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা লাঠি ও দোকানের বেঞ্চ দিয়ে তাঁকে বেদম মারধর করেন। একপর্যায়ে রাশেদুল দৌড়ে শহীদুল্লাহ কলা ভবনে নিজ বিভাগে গিয়ে আশ্রয় নেন। পরে তাঁর সহপাঠীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। রাজশাহী প্রতিনিধি