ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন কর্মীর বিরুদ্ধে গত রোববার দুটি মামলা হয়েছে। একটি হোটেলে ভাঙচুর ও পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে আহত করার অভিযোগে মামলাগুলো করা হয়েছে। রোববার নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আটক ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার চার কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হচ্ছেন—তাকিম, আশিস, আবু সালেহ ও জুয়েল।