ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করাতে ব্যর্থ হয়ে নোয়াখালী সরকারি মহিলা কলেজে ছাত্রলীগ নামধারী একদল বহিরাগত যুবক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ৮-১০ জন বহিরাগত যুবক কলেজের কার্যালয়কক্ষে যায়। এ সময় নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে তাদের পছন্দের কয়েকজন শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তি করতে সংশ্লিষ্ট শিক্ষকদের চাপ দেয়। কিন্তু শিক্ষকেরা জানিয়ে দেন, বোর্ডের নিয়মের বাইরে কাউকে ভর্তি সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা ভাঙচুর করে।