প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হন।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের মো. রাশেদুল আলম।প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনের একটি বগিতে বসতে যান রাশেদুল আলম। তাঁকে ছাত্রলীগ-সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’-এর সদস্য ইমন ও সাইফুদ্দিন বাধা দেন।একপর্যায়ে রাশেদুলের ওপর তাঁরা চড়াও হন। ছাত্রলীগের কর্মীদের মারধরের একপর্যায়ে আহত হন রাশেদুল। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, ব্যক্তিগত ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।