ছাত্রলীগ কর্মীর আঙুল কাটল শিবির কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়পুর উপজেলায় ছাত্রলীগের এক কর্মীর চারটি আঙুল কেটে দিয়েছেন শিবিরের এক কর্মী৷
পুলিশ সূত্রে জানা গেছে, বামনীর হািজর হাটে একটি সামাজিক সংগঠনের কার্যালয় বানানোর জন্য ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেনসহ ৮-১০ জন যুবক এলাকাবাসীর কাছ থেকে বাঁশ সংগ্রহ করেন। শিবিরকর্মী মনির হোসেনের বাগানের বাঁশ কাটা নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনির উত্তেজিত হয়ে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন৷ এতে জাহিদের হাতের চারটি আঙুল পড়ে যায়। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন রাত ১০টায় জাহিদের মা জাহেদা বেগম বাদী হয়ে মনির হোসেন ও তাঁর পরিবারের সাতজনকে অাসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন৷