ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। উপজেলা শহরের সিএনজি স্টেশন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরান হোসেন মিয়াজী (৩০), পৌর ছাত্রদলের সভাপতি শরীফ উল্লাহ (৩০) ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (২৮) এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল দেওয়ান (২২)।মতলব দক্ষিণ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের মাসুম সরকার ও যুবদলের কর্মী কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।