ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫, ক্লাস বন্ধ ষোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ
হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ছাত্রলীগ এ জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দায়ী করে
তাঁর অপসারণ দাবি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ আগামী ২৫ জুন পর্যন্ত ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর কামরুজ্জামান জানান, আজ রোববার থেকে সব ধরনের ক্লাস বন্ধ থাকলেও নিয়মিত
পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।