ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সোমবারের সহিংসতার ঘটনায় পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলা করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ এবং এর আগে বুধবার রাতে ছাত্রদল শাহবাগ থানায় মামলা করে। গত সোমবার মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ছাত্রদলের অন্তত ২৫ জন আহত হয়। ওই হামলার ঘটনায় ছাত্রদল গত বুধবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। এদিকে একই ঘটনায় গতকাল পাল্টা মামলা করেছে ছাত্রলীগ। ছাত্রদলের ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, মামলা তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল ছাত্রদল।