ছাত্রলীগ-ছাত্রশিবির ও ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে গতকাল বুধবার সকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার কিছুক্ষণ পর ছাত্রলীগের কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় ঘটনায় তিনজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের প্রচারপত্র বিলি করছিলেন শিবিরের কলেজ শাখার সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন। বিষয়টি দেখে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁদের বাধা দেন। এ সময় শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে তাঁদের ধাওয়া করলে ছাত্রলীগের কর্মীরা কলেজ থেকে চলে যান। পরে তাঁরা সংগঠিত হয়ে কলেজে এসে লাঠিসোঁটা নিয়ে শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা কলেজসংলগ্ন ছাত্রশিবিরের একটি মেসের তালা ভেঙে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমার অভিযোগ করেন, ‘ছাত্রশিবিরই প্রথমে আমাদের ছেলেদের ওপর হামলা করেছে। পরে তাদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’তবে ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি কুদরতে এলাহী ওরফে মারুফ জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরের কাজে বাধা দিয়ে কলেজ শাখার সভাপতি আনোয়ার হোসেনকে মারধর করেছেন।ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষ: ছাত্রলীগ-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি ধাওয়ার এক ঘণ্টা পর ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সংঘর্ষে নাবিল ও আদনান নামের দুই ছাত্রলীগ কর্মী আহত হন।ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘যারা পরে মারামারি করেছে তারা ছাত্রলীগের কেউ না। ব্যক্তিগত বিষয় নিয়ে তারা মারামারি করেছে।’