ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রশিবিরের তিনজন বহিরাগত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হচ্ছেন যোবায়ের রহমান, সেলিম রেজা ও কামাল উদ্দীন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মর্তুজা জানান, কলেজে মিছিল-সমাবেশ করার নির্ধারিত সময় হচ্ছে বেলা ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত। কিন্তু হারানো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্রশিবির বহিরাগত কর্মীদের সহযোগিতায় কলেজে মিছিল বের করে। এতে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে এলে সংঘর্ষের সৃষ্টি হয়। কলেজ কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের ওই তিন কর্মীকে গ্রেপ্তার করে।