ছাত্রলীগ থেকে হান্নান বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আবদুল হান্নানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার শেকৃবি ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ স্বাক্ষরিত বহিষ্কার-সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাঁটিয়ে দেওয়া হয়। এতে বলা হয়, হান্নান বহিষ্কার থাকাকালে ছাত্রলীগের সভা-সমাবেশেও অংশ নিতে পারবেন না।
নেতা-কর্মীরা জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চাকেন্দ্রে বাগিবতণ্ডার একপর্যায়ে হান্নানকে মারধর করেন দেবাশীষ। ২৩ নভেম্বর নবর্নিমিত নবাব সিরাজউদ্দৌলা হলের প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে হান্নানের বিরুদ্ধে। হান্নান বলেন, ‘আমি ক্যাম্পাসে অল ইন অল (সর্বেসর্বা)। আমি যা বলব তা-ই হবে। এসব বহিষ্কার-টহিষ্কার কিছু না, এটা নিয়ে আপনাদের (সাংবাদিক) ভাবতে হবে না।’
দেবাশীষ দাশ বলেন, ‘আমি হান্নানকে মাদকমুক্ত এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি এতে ক্ষুব্ধ হন এবং আমার ওপর হামলা চালান।’