প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে আহত করার ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমানকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। থানা-পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুরসহ সাতজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন রফিকুল ইসলাম। ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।