ছাত্রলীগ নেতা পিয়াস হত্যায় একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছাত্রলীগ নেতা ও কলেজছাত্র পিয়াস হত্যা মামলায় একজনের ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এই রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম টুটুল। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন মোশারফ ও আশরাফুল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই পিয়াসকে গুলি করে করা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।