ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালীতে আদিবাসী ছাত্রী অপহরণ চেষ্টাকারী ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিনকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য দিকে ওই ছাত্রীকে গতকাল রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার কাউখালী উপজেলার বেতবুনিয়া শিয়ালবুক্কে এলাকায় কলমপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনসহ কয়েকজন তরুণ আদিবাসী ছাত্রীর মুখে অজ্ঞান করার মলম মেখে অপহরণের চেষ্টা করেন। ওই সময় ছাত্রী তার ছোট ভাইসহ বিদ্যালয়ে যাচ্ছিল। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী হায়দার ছিদ্দিক ও সাধারণ সম্পাদক পাইশি মারমার গত শনিবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিহাব উদ্দিনকে কলমপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আদিবাসী ছাত্রী অপহরণ-চেষ্টার বিষয়ে কিছু বলা হয়নি। তবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের কথা বলা হয়েছে।