ছাত্রলীগ নেতা রিপন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ হত্যা মামলায় গ্রেপ্তার ওই সংগঠনের নেতা আবদুর রহিম ওরফে রিপনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রিপনকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আমিরউদ্দিনের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উদয়েন্দু সিংহ গত ১২ জুলাই এমসি কলেজের পাশে টিলাগড়ের শাপলাবাগ এলাকায় সংগঠনের কর্মীদের হাতে খুন হন। এ ঘটনায় উদয়েন্দুর বাবা বীরেশ্বর সিংহ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। ১৬ জুলাই ভোরে এমসি কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের এই ছাত্রাবাস শাখার সভাপতি রিপনকে পুলিশ গ্রেপ্তার করে।