ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান মুকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ৬ নভেম্বর দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এ এম জাকির হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আশরাফুজ্জামান মুকুল দাবি করেন, তিনি এ ধরনের কোনো নোটিশ এখনো হাতে পাননি।