প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সহপ্রচার সম্পাদক রুমন ফকির হত্যা মামলার প্রধান আসামি সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়েরুল ইসলাম ওরফে সান্টু ভূঁইয়াকে কারা ফটকে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গত রোববার বরিশালের বিচারিক হাকিম আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এই আদেশ দেন।আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) পরেশচন্দ্র মণ্ডল জানান, আসামি জোবায়েরুলকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই সোলায়মান মাহমুদ গত বৃহস্পতিবার আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রোববার শুনানি শেষে আদালত জোবায়েরুলকে তিন দিন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।