ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের মুঠোফোনে যোগাযোগ করে ও খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে একাধিক ব্যক্তি। এ বিষয়ে গত রোববার রাতে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজিব।রাজিব বলেন, ‘শনিবার রাতে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মারধর করছেন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরদিন ফেসবুকে শিবির-নিয়ন্ত্রিত একটি পাতায় আমার ছবি, মুঠোফোন নম্বর এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ঘটনার প্রতিবেদন সংযুক্ত করে নোংরাভাবে আমাকে উপস্থাপন করে একটি পোস্ট দেওয়া হয়। এরপর কমপক্ষে ৪০টি মুঠোফোন নম্বর থেকে কল করে ও এসএমএস পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’জিডির ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ‘এ ব্যাপারে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’