ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গত সোমবার এক রিকশাচালক ও দুই নিরাপত্তাকর্মীকে ছাত্রলীগের মারধরের ঘটনায় সবারই দোষ আছে—এমন মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই মারধরকারী ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বিষয়টি সমঝোতা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে হামলাকারীদের বিচারের দাবিতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মিছিল করেন।
মারধরের ঘটনায় গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রক্টর, রেজিস্ট্রার, সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ছাত্রলীগের নেতারা আলোচনা করেন।
প্রক্টর মোহা. মুজিবুর রহমান বলেন, ‘রিকশাচালককে মারধর করা ঠিক হয়নি। আবার চালকেরও উচিত হয়নি ছাত্রকে থাপর মারা। নিরাপত্তাকর্মীরাও বিষয়টি সঠিকভাবে তদারকি করতে পারেননি। তাই আলোচনার মাধ্যমে সমঝোতায় এসেছি। ’