ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়া ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠে ছিনতাইকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক জনি আহমেদ ও তাঁর সহযোগী সালমানকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ি হয়। এদিকে ছিনতাইয়ের ঘটনায় নগরের মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।