ছাত্রলীগ নেতার বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল, সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়ার বাসভবনে ককটেল হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের একাংশ। সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ লুৎফুল হাইয়ের বাসভবন থেকে এ মিছিল বের হয়। মিছিলের আগে সমাবেশে ছাত্রলীগের নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন সাংসদ লুৎফুল হাই।