ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলোনির পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে পুকুরে জাল নামিয়ে মাছ নিয়ে গেলেও কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে বাধা দিতে সাহস পাননি।পাউবোর কর্মচারীরা জানান, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী কলোনির পুকুরে কর্মকর্তা-কর্মচারীরা চাঁদা দিয়ে মাছ চাষ করেন। গত বুধবার তাঁরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। এ সময় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলামসহ চার-পাঁচজন তাঁদের অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। ভয়ে কর্মকর্তা-কর্মচারীরা পুকুরের পাড় থেকে চলে আসেন। পরে ছাত্রলীগের ওই নেতা ও তাঁর সহযোগীরা পুকুরে ওই জাল নামিয়ে প্রায় পাঁচ-ছয় হাজার টাকার মাছ নিয়ে যান।পাউবোর সম্প্রসারণ উপপরিদর্শক গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি পাউবোর কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে। প্রকাশ্য দিবালোকে মাছ লুট করা ন্যক্কারজনক।ছাত্রলীগের নেতা মিরাজুল ইসলাম বলেন, ‘কলোনির পুকুরটি আমি ইজারা নেওয়ার জন্য আবেদন করেছি। ইজারা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ মাছ লুট করে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, যেহেতু ইজারার বিষয়টি প্রক্রিয়াধীন, তাই এ পুকুর থেকে কেউ যেন মাছ না ধরে।