ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগের নেতা মাহবুব আলমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গতকাল শনিবার থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলার কারণে গত শুক্রবার রাতে গজারিয়া থানার ওসি মামুন-অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে উপজেলার চরবাউশিয়া মধ্যমকান্দি গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মিছিল করে প্রায় চার কিলোমিটার দূরে গজারিয়া থানার সামনে আসেন। পরে বিক্ষোভকারীরা থানার ফটকের সামনে অবস্থান নেন।