ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে ছাত্রলীগের নেতা মো. জুয়েল ইসলামের বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জুয়েলকে গতকাল বৃহস্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, জুয়েল ছাত্রলীগ পটুয়াখালী শহর শাখার যুগ্ম আহ্বায়ক ও শহরের এ কে এম কলেজের শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরার পথে ব্যয়ামাগার চত্বরে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহানুর রহমান অভিযোগ করেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকাকালে শিবিরের কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করার কারণেই শিবিরের ক্যাডারা জুয়েলের ওপর এই হামলা চালিয়েছে।