ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদারের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, রাত ১০টার দিকে নাহিদ শিকদার কলেজ থেকে বের হন। ওই সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই পা ও এক হাতের রগ কেটে দেয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। জেলা ছাত্রলীগ এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে।
এসআই সাইফুল আলম জানান, হামলাকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন নাহিদ।