ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় মা-মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মো. সুলতান মাহমুদ। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: স্বরূপকাঠির সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও থানা ছাত্রলীগের সদস্য জসিম উদ্দিন, রুমন ওরফে হূদয়, শরিফুল ইসলাম, হারুন বেপারী, মশিউর রহমান, মিলন দাস, মামুন, জামিরুল ইসলাম, বিধান দাস ওরফে পলাশ। এদের মধ্যে রুমন, হারুন, মশিউর, মামুন, জামিরুল ও বিধান পলাতক। আসামিদের বাড়ি স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায়। ১৭ ফেব্রুয়ারি রাতে স্বরূপকাঠির সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামে বাড়ির কাছে গণধর্ষণ শেষে খুন হন শিউলী আক্তার ও তাঁর মেয়ে সুবর্ণা আক্তার।