ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিলনের বিরুদ্ধে একটি পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর অংশ হিসেবে তিনি ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দিয়ে তাদের হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।মাহাবুবুর রহমান বলেন, ‘ছাত্রলীগের সভাপতি হওয়ায় সৈয়দ মিলন থানায় পরপর দুটি মিথ্যা চাঁদাবাজি মামলা করতে পেরেছেন। মামলার পর তিনি প্রায় দিনই পুলিশ নিয়ে আমাদের গ্রেপ্তারের চেষ্টা করে আসছেন। আমরা পালিয়ে থাকি। ব্যবসা-বাণিজ্য বন্ধ। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাব।’তবে সৈয়দ মিলন বলেন, ‘কারও নামে মিথ্যা মামলা করিনি। নগদ টাকায় জমি কিনে আমার নামে রেকর্ড করিয়েছি। জমিতে ভবন নির্মাণ করতে গেলে ওরা আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে।’ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘তদন্তে চাঁদাবাজির প্রমাণ পাওয়া না গেলে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। আর পুলিশ মাহাবুবদের কোনো হয়রানিও করছে না।’