ছাত্রলীগকে দেশের কল্যাণে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি নয়। আগে সুশিক্ষিত হয়ে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছাত্রলীগের দিরাই ডিগ্রি কলেজ শাখা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ছাত্রদের প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। পড়াশোনা বাদ দিয়ে শুধু রাজনীতি করলে তা দেশের অকল্যাণ ছাড়া মঙ্গল বয়ে আনবে না।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন কুমার রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান প্রমুখ।