ছাত্রলীগের অপহূত নেতা ১৫ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অপহূত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল খানকে ১৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। বকুল ইউনিয়নের হরিপ্রসাদপুর গ্রামের মৃত সেকান্দর খানের ছেলে। অপহূতের পরিবারের অভিযোগ, বকুল প্রায় দুই মাস আগে তাবলিগ জামাতের চিল্লার উদ্দেশে ঢাকায় যান। ঢাকা থেকে বরিশাল এলাকার একটি মসজিদে যান। চিল্লা শেষে বরিশাল থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী তিনজন বকুলকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাবলিগ জামাতের আমির শফিকুল ইসলাম মুঠোফোনে বকুলের পরিবারকে ঘটনাটি জানান।বকুলের মামাতো ভাই হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমির সাহেবের ফোন পেয়ে আমরা ঢাকার বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পেলাম না। এ ব্যাপারে ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছি।’ঢাকার কোতোয়ালি থানার এসআই গোলাম রসুল জানান, বকুলের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, অপহরণকারীদের ব্যবহূত একটি মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেছে। কয়েক দিনের মধ্যে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।