ছাত্রলীগের অপহূত নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল খানের সন্ধানের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।বকুল খানের পরিবার বলছে, বকুলকে ঢাকা থেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।বকুল খানের বাড়ি উপজেলার হরিপ্রসাদপুর গ্রামে। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ঢাকা-সিলেট মহাসড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী, আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।সকাল ১০টায় কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাধবপুর পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ। বকুল খানের বড় ভাই আজমান খান প্রথম আলোকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার সদরঘাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তিন দুর্বৃত্ত বকুলকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো সন্ধান নেই। এই ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।