ছাত্রলীগের অর্জন ধরে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশে যত সংগ্রাম-লড়াই হয়েছে, তার প্রতিটিতে ছাত্রলীগের ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীন করার ক্ষেত্রে ছাত্রলীগের অনেক অর্জন আছে। এখন সেই অর্জনকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।
গতকাল শনিবার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিন বছর পর জেলা ছাত্রলীগের এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘অনেক প্রাণ, অনেক রক্তের বিনিময়ে দীর্ঘ নয় মাসের যুদ্ধে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।’
সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনের সাংসদ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামূল ইসলাম, সহসাধারণ সম্পাদক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল, উপবিজ্ঞানবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান, উপসাহিত্যবিষয়ক সম্পাদক ফারহানা আক্তার।