প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহম্মদ আলীকে সভাপতি ও আবু হোসাইনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি করা হয়েছে। গতকাল শনিবার ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ছাড়া ইলিয়াস হোসেন ও জাকির হোসেনকে সহসভাপতি এবং ফুয়াদ হাসান মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।