প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সোমবার রাতে ছাত্রলীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও শহর যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং কলেজে মৌখিক পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনায় পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ দিকে ক্যাম্পাসে সংঘর্ষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কলেজ ছাত্রলীগের চারজন কর্মীকে।