ছাত্রলীগের আটজনকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট নেতা-কর্মীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্রলীগের একাংশ ও সংগঠন থেকে বহিষ্কৃত নেতা-কর্মীরা এই মিছিলের আয়োজন করেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।খোঁজ নিয়ে জানা যায়, মওলানা ভাসানী হলের এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের প্রায় ৩০ জন ছাত্রকে টিউটরিয়াল পরীক্ষা বাদ দিয়ে মিছিলে যেতে বাধ্য করা হয়। তবে মিছিল শেষে ছাত্রদের অনুরোধে পরীক্ষাটি নেওয়া হয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক (সংগঠন থেকে বহিষ্কৃত) আজগর আলী বলেন, জোর করে নয়, হলের ছাত্রলীগের কর্মীরা ইচ্ছাকৃতভাবেই মিছিলে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্ঝর আলম বলেন, ‘হাইকোর্ট আমাদের হলে অবস্থান ও ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে। যাঁরা মিছিল করেছেন, তাঁরা ছাত্রলীগের মূলধারা থেকে বিচ্যুত ও বহিষ্কৃত।’